একদিন দুই বন্ধু বনে ঘুরতে বেরিয়েছিল।
হাঁটতে হাঁটতে তারা নানা রকম গল্প করছিল। এমন সময় সামনের জঙ্গল থেকে পথের ওপরে উঠে
এল বিশাল চেয়ারার এক ভালুক।
আচমকা ভালুক দেখে এক বন্ধু খুবই ভয় পেয়ে
গেল। সে গাছে চড়তে জানতো। তাই ছুটে গিয়ে ঝটপট এক গাছে চড়ে বসল। সঙ্গের বন্ধুর কি
অবস্থা হল,ফিরেও দেখল না। দ্বিতীয় বন্ধু গাছে চড়তে জানত না। সে শুনেছিল ভালুক মরা
মানুষ ছোঁয় না। তাই ছুটে পালাতে না পেরে পথের ওপর সটান মড়ার মত দমবন্ধ করে পড়ে
রইল।
ভালুক এগিয়ে এসে দ্বিতীয় বন্ধুর নাক কান মুখ
শুঁকে দেখল। বারবার এমনি করে শুঁকে সে মানুষটাকে মৃত মনে করে নিজের পথে চলে গেল।
ভালুক চলে যাবার কিছু পরেই প্রথম বন্ধু গাছ থেকে নেমে এল। বন্ধুর কাছে গিয়ে সে
বলল, ভাই, ভালুকটা তোমার কানের কাছে মুখ রেখে মনে হল যেন কিছু বলছিল? দ্বিতীয়
বন্ধু উঠে বসে বলল,হ্যাঁ,ভালুক আমার কানে বলে গেল, বিপদের সময় যে বন্ধুকে ফেলে
পালায় তার সঙ্গে কখনও মিশবে না।
উপদেশ: বিপদে বন্ধুর পরিচয় হয়
( গোবিন্দ দে )
.jpg)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন